কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী সফিউল্লাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সফিউল্লাহ ওই এলাকার আব্দুল আউয়ালের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সফিউল্লাহ বাড়ির পেছনে খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহ কামাল জানান, শিশুকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় আমরা মৃত পাই। ধারণা করছি শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। পরবর্তী শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।