কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়ার বাসিন্দা মোঃ আল আমিনের মেয়ে গরম পানিতে ঝলসে ইন্তেকাল করেছেন৷ গত ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঢাকার ভাড়া বাসায় থাকা কালিন চুলার উপরে গরম পানির পাতিলে পরে ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া গ্রামের মোঃ আলআমিনের ৪ বছরের মেয়ে ওয়াসানাত এর শরিরে মারাত্মক ভাবে ঝলসে যায়৷ সাথে সাথে তাকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়৷ বার্ণ ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা জানান শিশুর শরীরের ৬৫ শতাংশ পড়ে গেছে৷ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ ওয়াসানাত ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের পূর্ব পাড়ার আল আমিনের মেয়ে। মৃত শিশুর চাচা সোহাগ জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিশুর মা চুলায় পাতিলে গরম পানি বসিয়ে রাখে। সকাল ৯টার দিকে অসাবধানতার বসে শিশুটির গায়ে গরম পড়ে তার শরীর ঝলসে যায়। বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার বাদ এশা ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শিশুটির জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷ তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷