ব্রাহ্মণপাড়ায় এক মাসে মাদকসহ বিভিন্ন মামলায় ৫৯জন আসামী গ্রেফতার

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত মে মাসে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে এবং ২৫ জন মাদক ব্যবসায়ীসহ ৫৯জন আসামী গ্রেফতার করে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করেছে। ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, অফিসার ইরচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে গত মে মাসে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১শত ১২ কেজি গাঁজা, ২শত ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল স্কাপ সিরাপ, ২৭ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এছাড়া ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে অবৈধভাবে ৪ হাজার ৩শত ২০ পিচ চকোলেট বাজি, ২শত ৫০ কেজি ভারতীয় চিনি ও একটি গরু জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৩৪ জন আসামীসহ ৫৯ জনকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ভবিষ্যতে মাদকদ্রব্য নির্মূলে আরো কঠোর অভিযান পরিচালনা করবে পুলিশ। সে জন্য সকলের সহযোগীতা প্রয়োজন।

  • ব্রাহ্মণপাড়া