বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ (৩২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। (২০ ফেব্রæয়ারি ২০২৫) বৃহস্পতিবার রাতে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ষোলনল ইউনিয়ন ইছাপুরা চরপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। সে ষোলনল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইছাপুরা চরপাড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে। ওসি আজিজুল হক বলেন, অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলায় সোহেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।এ পর্যন্ত ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • বুড়িচং