বুড়িচং উপজেলার যদুপুর স্বদেশি ও প্রবাসী পরিষদের উদ্যোগে সুন্দর হাতের লেখা প্রতিযোগীতার সনদ ও ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। গত ১৪ অক্টোবর সকালে যদুপুর আয়েশা একাডেমী প্রাঙ্গনে বারাসাত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসানের পরিচালনায় এবং ব্যানবেইসের সাবেক সিস্টেম এনালিষ্ট আলহাজ¦ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সনদ ও ক্রেষ্ট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং আধুনিক হসপিটালের চেয়ারম্যান মোঃ তোফায়েল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ কবির আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক মোঃ মামুনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা।