গতকাল ৩০ জানুয়ারী দুপুরে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর এলাকায় মেসার্স ইসলাম বিক্রস ফিন্ডে বিএসটিআই এর লাইসেন্স না থাকায় এবং ইটের সাইজ নির্ধারিত মাপের চেয়ে কম থাকার অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজার বাবুল শাহা(৬০) কে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন, বিএসটিআই লাইসেন্স না থাকায় এবং ইটের সাইজ সঠিক না থাকার কারণে মেসার্স ইসলাম ব্রিকস ফিল্ডের ম্যানেজারকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান হয়েছে। এই কাজে সহযোগীতা করেন দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য, বিএসটিআই কর্মকর্তা এবং ভারেল্লা ইউনিয়ন ভ‚মি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাবহত থাকবে।