কুমিল্লার বুয়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি এম এ উচ্চ বিদ্যালয় মাঠে মাস্তুল ফাউন্ডেশন এর স্বাবলম্বী প্রজেক্ট এর সৌজন্যে বুয়িচং সদর ইউনিয়ন এর ৭ টি গ্রামের (জগতপুর, বুড়িচং, হরিপুর,আরাগ আনন্দপুর, যদুপুর, জরুইন ও পূর্ণমতি) ২১ জন নারীকে স্বাবলম্বী হওয়ার জন্য ১ টি করে সেলাই মেশিন প্রদান করেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সদস্য, বুড়িচং সদর ইউনিয়নের মানবতার চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন। বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ, জহিরুল ইসলাম , ৭ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাস্তুল ফাউন্ডেশনের কর্মকর্তারা । জগতপুর গ্রামের একজন নারী বলেন, আমার সেলাই মেশিন কেনার সামর্থ্য ছিল না, খুব কষ্টে জীবন যাপন করছি, আজকে চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন সেলাই মেশিন উপহার দিয়েছেন, এই সেলাই মেশিনের মাধ্যমে এখন টাকা পয়সা ইনকাম করতে পারব , এমন চেয়ারম্যান পেয়ে আমরা খুবই খুশি । আল্লাহ উনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই কামনা করি । কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন বলেন, আমি জনগনকে প্রতিশ্রæতি দিয়েছিলাম আমার সদর ইউনিয়ন পরিষদের নারীদের স্বাবলম্বী করার ব্যবস্থা করব , গত ১ বছরে প্রায় ১৫০ জন নারীকে স্বাবলম্বী করার জন্য ১৫০ টি সেলাই মেশিন উপহার দিয়েছি । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গয়ে তোলার জন্য আমি তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমি আমাদের বুড়িচং সদর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো ।