গত ৩১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীণ বুড়িচং সদর ইউনিয়ন প্রকল্পের প্রতিষ্ঠাতা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের অর্থায়নে বৃক্ষরোপণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ,প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, এনামুল হক মাসুম মেম্বার, ঠিকাদার মোঃ জালাল উদ্দিন,আলী আহাম্মদসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে সকল শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির একটি করে গাছের চারা প্রদান করা হয়।