বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং সদর ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে উপজেলা সদর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং সদর ইউনিয়নের আমীর মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও কুমিল্লা-৫ আসনের জামায়াত মনোনীত এম.পি প্রার্থী এডভোকেট ডক্টর মোবারক হোসাইন। এসময উপস্হিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃআব্দুল আউয়াল, জামায়াতের সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মাসুদ মৈশান, গোপালগঞ্জ জেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ সুজন চৌধুরী, শিবিরের উপজেলা সভাপতি মোঃশফিউল্লাহ, জামায়াতের পীরযাত্রাপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম, শিবির নেতা মোজাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল জোবায়ের,ইছাপুরা মাদরাসার সুপার মাও. জাহাঙ্গীর আলম, ষোলনল ইউনিয়ন শ্রমিক সভাপতি মোঃ সোলায়মানো পাটোয়ারী, ৯নং ওয়ার্ড আমির মাওঃআব্দুস সালাম আজাদী, মাও.শরিফুল্লাহ খান, জামায়াত নেতা মোঃ শরিফুল ইসলাম, প্রমুখ।