গত ৬ অক্টোবর শুক্রবার সকালে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ছামিউল ইসলাম, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, বাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম ঠিকাদার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল খালেক, সদর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।