গত ৭ সেপ্টেম্বও বৃহস্পতিবার বিকালে বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে অষ্টম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেও মধ্যে আন্তঃফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে আমিনুল ইসলামের সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান,বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ তাজুল ইসলাম,মোঃ আবদুল কাদের, ইসমাইল হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।