বুড়িচংয়ের ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও ফাতেহা-ই- ইয়াজদাহম উপলক্ষে এবং আনন্দপুর-শ্রীমন্তপুর পশ্চিমপাড়ার কবরবাসীর স্মরণে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল গত ৮মার্চ শুক্রবার বুড়িচং উপজেলার শ্রীমন্তপুর উত্তর পাড়া (বিজিবি রোড) আনন্দপুর ও কালিকাপুর বাজারের পূর্ব পাশে মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে তাকরীর পেশ করেন, হাফেজ মাওলানা আব্দুল হালিম ক্বাদেরী,হযরত মাওলানা সাইয়্যেদ রোম্মান বিন-হুসাইনী, মুফতি মাওলানা ক্বারী মোঃ এমদাদুল হক ফারুকী, দ ও হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ রেজা। শ্রীমন্তপুর -আনন্দপুর পশ্চিমপাড়া যুব সমাজ আয়োজিত মাহফিলে কয়েকশত মুসল্লির অংশগ্রহণে ঐদিন বাদ আসর থেকে মধ্য রাতব্যাপী চলে।

  • বুড়িচং