বুড়িচং মডেল একাডেমীর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ৩ years ago

Spread the love

গত ১৭ জুলাই ২৩ সোমবার দুপুর ২ ঘটিকায় বুড়িচং মডেল একাডেমির হলরুমে অর্ধবার্ষিক, ষান্মাসিক মূল্যায়ন প্রাক নির্বাচনি পরিক্ষার ফলাফল প্রকাশ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হুসাইনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং মডেল ট্রাষ্টের সদস্য অধ্যক্ষ মোঃ আবু তাহের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মডেল ট্রাস্ট সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল ট্রাস্টের সদস্য ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন, মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রমজান আলী,মহিলা সদস্য সালমা খানম। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ও মডেল ট্রাষ্টের সদস্য মোহাম্মদ ফয়েজ আহাম্মেদ মোঃ আব্দুর রহিম, সুমন বিএসসি,তফাজ্জল হোসেন, দীপক চন্দ্র কর্মকার,নেয়ামত উল্লাহ, নুরুল হুদা, সাইয়েদুল মুরসালিন, রাজিবুল ইসলাম, যোবায়ের হোসেন, মাহমুদা বেগম, ফারহানা আক্তার,মাহমুদা আক্তার, ওয়াহিদা খাতুন, সাহিদা খাতুন, নুরুল ইসলাম। এসময় একাডেমীর সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

  • বুড়িচং