“কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষকঃ শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে ও অধ্যক্ষ আনিসুর রহমান মজুমদার সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম, অধ্যক্ষ হুমায়ুন কবির, অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ আবুল হোসেন স্মরন, অধ্যক্ষ আব্দুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন মিয়া। এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক দিবসে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দরা।