দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করবো না: মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো ধরনের দুর্নীতি-অনিয়ম আমি বরদাস্ত করবো না। সরকারি কেনাকাটাসহ সব ক্ষেত্রে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সোমবার (১৫ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, সরকার পরিচালনার স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারি আয় ব্যয় ও ক্রয় এসব বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে হবে এবং স্বচ্ছতা-জবাবদিহিতার সঙ্গে করতে হবে। এখানে কোনো ধরনের দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করবো না।

তিনি বলেন, দুর্নীতি দেশের জন্য ভালো নয়। আমাদের যতটুকু সম্পদ আমরা যথাযথভাবে কাজে লাগাবো। আর্থিক শৃঙ্খলা বজায় রেখে এগোবো।

শেখ হাসিনা বলেন, আমাদের সীমিত সম্পদ, জনসংখ্যা বেশি। আমাদের সীমিত সম্পদ দিয়েই জনগণের কল্যাণ করতে হবে।

সামাজিক সুরক্ষা খাতে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বয়স্কভাতা ও সামাজিক সুরক্ষা ভাতা সঠিক লোক যথাযথভাবে যেন পায়, সেদিকেও দৃষ্টি দিতে হবে।

মাদক নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • বাংলাদেশ