দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মিরপুর সড়কের উন্নয়ন কাজ শুরু

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের অংশে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা সদরের দক্ষিণ অংশে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন এলাকা থেকে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা পর্যন্ত ১২ ইঞ্চি আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়। সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। উদ্বোধন অনুষ্ঠানে সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রকৌশলী এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে ইউএনও মাহমুদা জাহান বলেন, এই সড়কটি কুমিল্লা জেলা সদর থেকে ব্রাহ্মণপাড়া সদর ও উপজেলার মিরপুর বাসস্ট্যান্ড হয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। উন্নয়ন কাজ সম্পন্ন হলে যানবাহন চলাচল সহজ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে। এসময় তিনি বলেন, কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

  • ব্রাহ্মণপাড়া