জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ছাত্রলীগের প্রস্তুতিমূলক সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলায় ছাত্রলীগের বর্ধিত সভা গত ৪ আগষ্ট শুক্রবার বিকালে ছাত্রলীগের দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল হক,সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ। এসময় ছাত্রলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া