ক্ষমতাকে যারা চিরস্থায়ী করতে চেয়েছিল তারা আজ বাংলার মাটিতে লাল কার্ড খেয়েছেন। সাধারন মানুষের ভোটের অধিকার হরণকারী আওয়ামী লীগ ও তার দলীয় কার্যক্রম বন্দ করেছে জনতার সরকার। বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা জনগনের পাশে থেকে রাজনীতি করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগনের ভোটের অধিকার ফেরাতে কাজ করছে। ওয়ার্ড, ইউনিয়ন উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাজ হচ্ছে যে কোন ভাবেই দেশের মানুষকে তাদের ভোটের ও কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই আসুন দলের মিছিলের পেছরের কর্মীকে মূল্যায়ন করি। সবাই মিলে ঐক্য গঠনের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করি। গত রবিবার দিনব্যাপী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দঃ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন। দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন সাবেক কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা বিএনপির যুগ্মআহবায়ক এড. আলী আক্কাছ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক জামাল খন্দকার, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক মোঃ মহসিন কবির সরকার, যুগ্ম আহবায়ক মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, সদস্য মোঃ আরিফুর হক ভূইয়া। দ্বি-বার্ষিক সম্মেলনে আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম কে সভাপতি, মোঃ মনিরুল হক সরকার কে সাধারন সম্পাদক, আবুল বাসার মেম্বার, ফখরুল আলম ভূইয়া জুয়েল কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দুলাল পুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষনা করা হয়। গোপালনগর মাদ্রাসা মাঠে দুলালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মোঃ আবু তাহের মাস্টার এর পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ ইউনিয়ন বিএনপির ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে।