চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ইনচার্জ মেহেদী হাসান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকাগামী অজ্ঞাত নামা কাভাডভ্যান উপজেলা মিয়ার বাজার এলাকায় সড়কের পাশে দাড়িয়ে থাকা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাংস বিক্রেতা জাহাঙ্গীর মিয়ার ছেলে সিএনজি চালক রাশেদ খান (২৭) এবং চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্ব শহিদ নগর গ্রামের মৃত কাশেম সওদাগরের জামাতা মোঃ ইব্রাহিম। নিহত ইব্রাহিম ব্যবসায়ীক কাজে মাসে কয়েকবার কুমিল্লায় আসে। শুক্রবার দুপুরে সুয়াগঞ্জ থেকে মিয়াবাজার আসার পথে দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত সিএনজি চালক রাশেদ খানের ফুফাতো ভাই রাকিব জানান দুর্ঘটনা স্থল থেকে মামাতো ভাই সিএনজি চালক রাশেদ খানের লাশ আমরা বাড়িতে নিয়ে এসেছি। আমাদের কোন অভিযোগ নেই। মিয়াবাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রইস উদ্দিন জানান, শুক্রবার আনুমানিক চারটায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মিয়াবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা সিএনজির পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে খুঁজে পাইনি। দুর্ঘটনার সাথে সাথে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা নিয়ে যাওয়া হয়।

  • চৌদ্দগ্রাম