খেলাধূলা তরুণ সমাজকে দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে- মোবারক হোসাইন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম কার্যকর হাতিয়ার। তিনি মনে করেন, নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত রবিবার (৮ ফেব্রæয়ারি) অনুষ্ঠিত ‘ডাবল হোন্ডা কাপ ফুটবল মেগা ফাইনাল ২০২৫-২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাইনাল খেলাকে ঘিরে বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার বিস্তার ঘটাতে হবে। পরিকল্পিত ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা এবং মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে এখানকার তরুণরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে সক্ষম হবে। তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় দুটি মিনি স্টেডিয়াম নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে আধুনিক ও মানসম্মত খেলার মাঠ গড়ে তোলার অঙ্গীকার করেন। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া