কুমিল্লা মুক্ত স্কাউট গ্রæপের ট্রাফিকিং কার্যক্রম পরিচালিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে
DCIM111MEDIADJI_0095.JPG

Spread the love

কুমিল্লা মুক্ত স্কাউট গ্রæপের আয়োজনে কুমিল্লা শহরের ট্রাফিকিং কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বিশেষ ক্রু মিটিং ও আলোচনা সভা কুমিল্লা মুক্ত স্কাউট গ্রæপের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কুমিল্লা টাইন হল মাঠে অনুষ্ঠিত হয়। ট্রাফিকিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রæপের সভাপতি ও কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রæপের উপদেষ্টা মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারি, বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রæপের কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, কুমিল্লা আইডিয়াল কলেজের রোভার স্কাউট লিডার গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রæপের নবাগত সিনিয়র রোভার মেট মো বাঁধন। অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরী বলেন, স্কাউটিং একটি শিক্ষা সেবামূলক আন্দোলন। এই আন্দোলন শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দেয়। স্কাউটদের চরিত্রবান, আতœপ্রত্যয়ী, দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই আন্দোলন ভুমিকা রাখছে। রোভার স্কাউটরা পড়ালেখার পাশাপাশি সেবামূলক কাজে অংশগ্রহন করার সুযোগ পায়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রæপের সহকারি রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ, শাহরিয়ার রহমান ইমন, সাবেক রোভার মেট আনিছুর রহমার জয়, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রæপের সাবেক সিনিয়র রোভার নূর মাহিন, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রæপের গার্ল ইন সিনিয়র রোভার মেট খাদিজা ইয়াছমিন নেয়ামা। দিনব্যাপী ট্রাফিকিং কার্যক্রম এ কুমিল্লা মুক্ত স্কাউট গ্রæপ, কুমিল্লা বিশ^বিদ্যালয় রোভার স্কাউট গ্রæপ, কুমিল্লা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রæপ, তিতাস মুক্ত রোভার স্কাউট গ্রæপ, শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রæপ, রুপসী বাংলা কলেজের রোভার স্কাউট গ্রæপ, কুমিল্লা আইডিয়াল কলেজের রোভার স্কাউট গ্রæপ, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট গ্রæপ, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের রোভার স্কাউট গ্রæপ, সোনার বাংলা কলেজের রোভার স্কাউট গ্রæপ, চান্দিনা মহিলা কলেজের গার্ল ইন রোভার স্কাউট গ্রæপ, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রæপ, সুনামী রেওয়ে মুক্ত স্কাউট গ্রæপ, লালমাই মুক্ত স্কাউট গ্রæপ, মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রæপে শতাধিক রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহন করেন।

  • কুমিল্লা