কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি-২ এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার দিনব্যাপী কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। সমিতি বোর্ড এর সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতি বোর্ড এর সকল সদস্য, সকল জোনাল অফিসের ডিজিএম, এজিএম, বিভিন্ন জোনাল অফিসের গ্রাহক ও সদর দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এর সার্বিক তত্বাবধানে দিনব্যাপী পিঠা উৎসব, র্যাফেল ড্র, এবং শ্রেষ্ঠ বিদ্যুৎ বিল পরিশোধকারীদের পুরস্কৃত করাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে র ২য় পর্বে সমিতি বোর্ড এর সদস্যদের মাঝে ২০২৪ সালের ৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন- সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু। এছাড়া সহসভাপতি- জামাল হোসেন, সচিব- নজির আহাম্মদ ও কোষাধ্যক্ষ- মাকসুদা বেগম গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবার গৌরব অর্জন করেন।