কুমিল্লা গোমতী নদীর মাটি অবৈধভাবে কাটার অপরাধে ৭টি ট্রাক আটক

লেখক: নেকবর হোসেন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

মঙ্গলবার রাত ১২ টায় গোমতী নদী পালপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় প্রায় তিন ঘণ্টার একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ৪টি মাঝারি ড্রাম ট্রাক, ২টি বড় ড্রাম ট্রাক ও ১টি ট্রাক্টর। ট্রাক্টর গুলো মাটি ভর্তি অবস্থায় জব্দ করা হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান জানান, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দিনে বা রাতে কোন প্রকার মাটি বা বালু কেটে বিক্রি করা যাবে না। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

  • কুমিল্লা