কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই গ্রæপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে মেঘনা উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম নিজাম সরকার ( ৪০)। তিনি চারিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এবং স্থানীয় নলচর এলাকার মোঃ আব্বাসের পুত্র। এছাড়াও তার বালুর ব্যবসা রয়েছে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন- আনিস সরকার (১৮), টিটু সরকার (২৮) সুমন (২৫), দেলোয়ার (২৮), ইব্রাহিম (৩০), রমজান (৩৫) শাকিল (২২), খালেদ হাসান (১৯), হানিফ (৪৫) এবং ওয়াসিম (৩৫)। নিহত নিজামের স্ত্রী সালমা আক্তার ও ভাই সানাউল্লাহ সরকার জানান, সংঘর্ষের খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে যান নিজাম। সেখানে তাকেও টেটাবিদ্ধ করে প্রতিপক্ষ। এদিকে কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহতের ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। পাঁচ জনকে আটকের বিষয়টি জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান। তবে আটক ব্যক্তিদের নাম জানাননি এই কর্মকর্তা। তিনি বলেন, ‘ঘটনার তদন্তের স্বার্থে আটককৃতদের নাম পরে জানানো হবে। তবে তারা ঘটনায় জড়িত। এর মধ্যে একজন ইউপি সদস্য আছেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, সংঘর্ষে ১০-১২ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, সেখানে মারা যায় সে। নিহতের স্বজনরা জানান, উপজেলা পরিষদের সদস্য কাউয়ুম ও চালিভাঙা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবিরের গ্রæপের মধ্যে এই সংঘর্ষ বাধে। নিহত নিজাম ইউনিয়ন চেয়ারম্যানের গ্রæপের সদস্য। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম এবং চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা কারণে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই সূত্র ধরে সোমবার ভোর রাতে কাইয়ুম গ্রæপ ও হুমায়ুন গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়। সকাল পর্যন্ত কয়েক দফা গুলি বিনিময় ও টোটা দিয়ে আঘাত পাল্টা আঘাতের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের বেশির ভাগকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে নাজিমের মৃত্যু হয় বলে আমরা খবর পেয়েছি। ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আহতদের বেশিরভাগ টোটাবিদ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও এর মধ্যে দুয়েকজন গুলি বিদ্ধ রয়েছে। ওসি আরো জানান, সকাল থেকে কয়েকদফা সংঘর্ষ হয়। এখন এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা হয়েছে।

  • কুমিল্লা