কুমিল্লার সাবেক জেলা নাজির ইমামের জানাযা অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক জেলা নাজির ইমাম উদ্দিন ইউসুফ মজুমদারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মরহুমের জানাজা কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক জেলা নাজির ইমাম উদ্দিন ইউসুফ মজুমদার মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে সোমবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ বহু গুনগ্রাহী শুভাকাঙ্খি রেখে গেছেন। সদা প্রাণোচ্ছল কর্মদক্ষ ইমামের মৃত্যুতে গভীর শোক এবং তাঁর পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছেন তার সহকর্মীরা।

  • কুমিল্লা