বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে কুমিল্লা রেঞ্জের উদ্যোগে বাহিনীর তৃণমূল পর্যায়ে কর্মরত আনসার ও ভিডিপি সদস্য -সদস্যাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গত ২৫ জুন একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি প্রতিপালিত হয়। উক্ত কর্মসূচির উদ্ভোদন করেন আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের পরিচালখ মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস। উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি কুমিল্লা জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী। এই কর্মসূচির মাধ্যমে আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্য-সদস্যাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও জরুরি প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। পরিচালক, আনসার ও ভিডিপি, কুমিল্লা রেঞ্জ তার বক্তব্যে বলেন ” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আগামীর উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মহাপরিচালক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ও সুযোগ্য পরিচালনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করছে, এরই ধারাবহিকতায় দেশব্যপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বাহিনীর কর্মকর্তা, কর্মচারী, সদস্য-সদস্যাসহ স্থানীয় জনসাধারণকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির প্রয়াস অব্যাহত রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে। আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের মেডিকেল টিমের সদস্য চিকিৎসক ডা. মো: রবিউল ইসলাম পাটোয়ারী, মেডিকেল এসিস্ট্যান্ট মো: গোলাম কিবরিয়া, ল্যাব এসিস্ট্যান্ট মো: জমির হোসেন আগত রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। উক্ত মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ শাহীদুল ইসলাম, কুমিল্লা রেঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল রানা সরকার, কুমিল্লা সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মনিরুল ইসলাম, মোঃ তানজির আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ, আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জে কর্মরত বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সদস্য-সদস্যাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ প্রমুখ।