কান্নাজড়িত কন্ঠে দীর্ঘ ২২ বছর চাকুরী জীবন শেষ করে অবসরে গেলেন সিনি. শিক্ষক সিরাজুল ইসলাম

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার স্বনামধন্য বিদ্যাপিট নবাব ফয়জুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) মোঃ সিরাজুল ইসলাম দীর্ঘ ২২ বছর এ প্রতিষ্ঠানে চাকুরীসহ মোট ৫৯ বছর সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী জীবন শেষ করে অবসর গ্রহণ করেছেন। শুক্রবার সকালে স্কুলের হল রুমে
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তারের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক কামরুন্নাহারের সঞ্চালনায় অবসরকালিন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আবেগজনিত সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অতিথিবৃন্দ দীর্ঘ সময় বিদায়ী সিরাজুল ইসলামের বণ্যাঢ্য জীবনের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন। বিদ্যালয় সভাকক্ষে প্রভাতি ও দিবা শাখার সকল শিক্ষক, প্রাক্তন শিক্ষক রোকসানা নুর, নুরজাহান বেগমসহ বিদ্যালয় এর সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • কুমিল্লা