উত্তর হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ১৯ নভেম্বর রবিবার দুপুরে উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আকরামুল হক লিটনের সভাপতিত্বে মিলাদ ও দোয়ায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, বিদ্যালয়েলর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মাষ্টার, সাবেক শিক্ষক অহিদুর রহমান মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বুড়িচং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ মামুন মিয়া, সাবেক জেল পুলিশ সদস্য মোঃ বাদল, ,গিয়াস উদ্দিন লিটন,বিদ্যালয়ের সহ-সভাপতি মোহাম্মদ হাসান, গিয়াস উদ্দিন মাষ্টারসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। দোয়া পরিচালনা করেন হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুব হোসেন ও হাফেজ সাইফুল ইসলাম।

  • বুড়িচং