আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে নবীন বরণ

লেখক: মোঃ সাইফুল ইসলাম
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আছাদনগর আব্দুল মতিন খসরু কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ প্রাঙ্গনে কলেজের আয়োজনে নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো: আবু সাঈদ প্রভাষক অর্থনীতি, স্বাগত বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মাহবুব হোসেন, সভাপতি আছাদনগর আব্দুল মতিন খসরু কলেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুর রহমান জিকু সভাপতি মালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ। বিশেষ অতিথি ছিলেন মো: জয়নাল আবেদীন ভারপ্রাপ্ত (অধ্যক্ষ) আছাদনগর আব্দুল মতিন খসরু কলেজ। উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, সিনিয়র শিক্ষক মালাপাড়া উচ্চ বিদ্যালয়, মোঃ জসীম উদ্দীন খান, প্রভাষক আইসিটি, সুরঞ্জিত চন্দ্র পোদ্দার, প্রভাষক ইংরেজি, এ কে এম মরিুল হক, প্রভাষক বাংলা, মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, প্রভাষক ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক, মোসাম্মৎ শাহিনুর আক্তার প্রভাষক সমাজকর্ম, শারমিন আক্তার, প্রভাষক পৌরনীতি, প্রভাষক পাপিয়া সুলতানা, প্রভাষক মৌসুমী ইয়াসমিন, প্রভাষক মাসুম বিল্লালসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া