প্রবাসীদের আর্থিক সহযোগীতায় পরিচালিত ‘আমরা আছি মানবতার সেবায়’ সংগঠনের উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় গরিব ও দুঃখিদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৫ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় সংগঠনের সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ আল আমিনের সার্বিক তত্ত¡াবধানে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের বার্তা সম্পাদক কাজী খোরশেদ আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা আছি মানবতার সেবায় সংগঠনের উপদেষ্টা মোঃ আমিনুল হক সেলিম ভুঁইয়া ও আমির হামজা মাসুম । এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহযোগী মোঃ আবুল বাশার ও মোঃ শরীফুল ইসলাম। যাদের আর্থিক সহযোগীতায় সংগঠনটি পরিচালিত হচ্ছে- সিঙ্গাপুর প্রবাসী আল আমিন, মনজু, আলমগীর,মামুন, মহিন, রাসেল,সুমন, রিয়াজ,ইটালি প্রবাসী মোঃ ওয়াদুদ, আজাদ, সৌদি প্রবাসী আনোয়ার, বাবু, সাইমন, ইব্রাহিম, মাসুম, মিজান, ইউসুফ, বাহরাইন প্রবাসী মেহেদী, দুবাই প্রবাসী মোঃ জসিম, জীবন, শাহজাহান, ফারুক, মালোশিয়া প্রবাসী ছোটন, জর্ডান প্রবাসী হান্নান,বাছির, আনোয়ার পুলি, ব্যবসায়ী আবুল বাশার,খোকন প্রমুখ।