বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বেইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন, মা বোনদের ইজ্জত হরন এই মহাধ্বংস যজ্ঞ ৫৪ বছর ধরে চলছে। এই পঁচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই। এই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে দাঁড়িয়ে থাকুক একটা দেশ। শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী সভায় বুড়িচং নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্খা। তারা জুলাইতে সব ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি, স্বাধীনতা এনে দিয়েছে। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের ১১দলীয় জোটকে মনোনীত করেন, আমরা আপনাদের প্রতি কখনোই বেইনসাফি করব না, ইনশাআল্লাহ। এতে কুমিল্লা-৫ আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ডাকসু ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ। এসময় কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকারসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে কুমিল্লা-৫ আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের হাতে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দেন প্রধান অতিথি।