সম্প্রতি অনাকাঙ্ক্ষিত অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর জােবেদা খাতুন কলেজে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে স্টীল আলমারি, সিলিং ফ্যান ও শিক্ষার্থীর মাঝে নগদ অনুদান বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে কলেজ শিক্ষক মিলনায়তনে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে এসব সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অধ্যাপক মো: ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক পিপি এডভোকেট আ.হ.ম তাইফুর আলম। ফাউন্ডেশনের বুড়িচং উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবু তাহের, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ সোলায়মান, ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মো: কামরুল হাসান নাছিম, যুগ্ম সম্পাদক কেন্দ্রীযয় কমিটি অ্যাডভোকেট এরশাদুল হক এরশাদ, ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, বুড়িচং উপজেলা যুগ্ন সম্পাদক মোঃ হালিম খান, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান ভূইয়া। এসময় কলেজের গভর্নীং বডির সদস্য মাহবুব আলম মাছুম,সমাজ সেবক ফরিদ উদ্দিন, জসিম উদ্দিন মেম্বারসহ কলেজের শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিরা পীরযাত্রাপুর জােবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ভূইয়ার নিকট অনুদান হিসাবে একটি স্টিলের আলমারি, দুইটি সিলিং ফ্যান ও ৩ জন শিক্ষার্থীদের অভিভাবকের নিকট নগদ অর্থ প্রদান করেন। একই দিনে ইউনুস ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বিভিন্ন মসজিদ মাদ্রাসায়ও অনুদান বিতরণ করেন। বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এগিয়ে যান আপনাদের পাশে সবসময় থাকবে অধ্যাপক মো: ইউনুস ফাউন্ডেশন।