৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৫১ minutes ago

Spread the love

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মো. শফিকুল রহমান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়ক মো. জহিরুল ইসলাম, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. মাসুদ আলম, প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ইউএনও মুন্নী ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁদের অবদানের কথা স্মরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া