ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ minute ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে জামতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে আম, কাঁঠাল, পেয়ারা, জাম, লেবু, আমড়া, কামরাঙ্গা ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের পাঁচ শতাধিক চারা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. নাসির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তফা জামান। আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী মো. আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রসুল চৌধুরী, স্থানীয় সমাজসেবক আলী আজম, বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের সহসভাপতি মো. বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মো. মীর হোসেন, স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ফারুক ও সাধারণ সম্পাদক মো. বাকী বিল্লাহ।

বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং সাংবাদিক সাইফুল ইসলাম (ভুঁইয়া)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের শহীদ ইউনিয়ন শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম নাহিদ সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানো প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উৎসাহিত করার আহ্বান জানান তাঁরা।

পরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। পরিবেশ রক্ষায় সংগঠনটির এমন উদ্যোগ স্থানীয় সচেতন মহলে প্রশংসিত হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া