কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাজে বাধা দেবার অভিযোগ উঠেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে৷ সোমবার (২৪ আগস্ট) বিকালে উপজেলার শিদলাই ইউনিয়নের ৬ ওয়ার্ডে এ ঘটনা ঘটে৷ ব্রাহ্মণপাড়া থানা সুত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-৫ তারিখ ০৫/০৬/২০২৬ ইং ধারা – ১৪৩ /৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড এর এজাহার নামীয় ২ নং আসামি শাহাদাত হোসেন(৩১) পিতা আমির হোসেন গ্রাম শিদলাই ৬ নাম্বার ওয়ার্ড থানা ব্রাহ্মণপাড়া কুমিল্লা৷ সোমবার (২৪ আগস্ট) বিকাল ৩টার সময় শিদলাই বাজার হতে গোপন সংবাদ এর ভিত্তিতে গ্রেপ্তার করা হয়৷ এসময় বিবাদী পক্ষের উত্তেজিত জনতা গ্রেফতার কালে পুলিশের সাথে বাক-বিতণ্ডা সহ গ্রেপ্তারে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও পরবর্তীতে পরিস্থিতি শান্ত করে থানায় নিয়ে আসেন। শিদলাই বাজারে উপস্থিত জনতা সূত্রে জানা যায় সোমবার বিকালে পারিবারিক কলহের জেরধরে মারামারির একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ আমির হোসেন এর ছেলে শাহাদাত কে পুলিশ আটক করে৷ এসময় শাহাদাতের পরিবারের লোকজন পুলিশের সাথে খারাপ ব্যবহার করে এবং তাকে থানায় নিয়ে যেতে বাধা প্রদান করে৷ পরে পুলিশ শাহাদাতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন বলেন শাহাদাতের নামে থানায় ওয়ারেন্ট আছে৷ ওয়ারেন্ট ভুক্ত আসামী শাহাদাত কে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তাকে আদালতে পাঠানোর প্রকৃয়া চলছে৷