ব্রাহ্মণপাড়ায় উপজেলা সমিতি ঢাকার যাকাত তহবিল থেকে শিক্ষার্থী ও অসচ্ছলদের উপহার বিতরণ

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকা’র যাকাত তহবিল থেকে মেধাবী শিক্ষার্থী ও অসচ্ছল পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার (২ মে) বেলা ১১টায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১২০ জন মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ছাগলসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকা’র সভাপতি লায়ন মোস্তফা কামাল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ভূইয়া।

স্বাগত বক্তব্য দেন উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহাম্মেদ জুয়েল।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম, সহসভাপতি শফিকুল ইসলাম দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক কাইয়ুম সরকার, কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোবারক হোসাইন, জাহাঙ্গীর আলম, মামুন চৌধুরী, গোলাম কিবরিয়া ভূইয়া এবং শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুমিনুল হক ভূইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন আইয়ুব সরকার রুবেল, আলাউদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্য এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সুবিধাভোগীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসী ব্যক্তিদের এগিয়ে এলে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। শিক্ষা সহায়তা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যাবে। তারা এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

  • ব্রাহ্মণপাড়া