কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য বিদ্যাপিঠ আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজে ২০২৬ সালের এইচএস সি পরিক্ষার্থীদের মঙ্গল কামনার্থে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৮ জুন সকালে কলেজ মিলনায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, কলেজের আজীবন দাতা সদস্য ফয়জুন নাহার চৌধুরী, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজের সভাপতি আবদুল মোমেন, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ধান্যদৌল আবদুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, সহকারি অধ্যাপক মোঃ আবদুল কুদ্দুসসহ সকল শিক্ষকমন্ডলী।
এবছর এ প্রতিষ্ঠান থেকে ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে ২০২৬ সালে আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রী কলেজের পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। পরে পরীক্ষার্থীদের মঙ্গল কামনার্থে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।