নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ২ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত “জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়”। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের সংগঠন “জাহিদুলিয়ান” অ্যালামনাই এসোসিয়েশনের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গত ২৯ মে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন করা হয়। পরে উপস্থিত সাবেক শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা গোলাম রাব্বানী। কমিশনের অন্য দুই সদস্য ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ আবদুল্লাহ আল মামুন ও মোঃ আসাদুর রহমান। সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে ঢাকার আপনাঙ্গন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী কামরুজ্জামান ভূঁইয়াকে সভাপতি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দীঘিরপাড় টিআইকে মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক গাজী মো. শাহজালালকে সাধারণ সম্পাদক এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ মনির সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি পর্যায়ক্রমে মোহাম্মদ ইউনুস, গোলাম সাদেক, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ জুয়েল আহম্মদ, আবদুর নূর ফেরদৌস, মোঃ নজরুল ইসলাম, মাজহারুল ইসলাম মঈন, মোঃ বায়েজিদ রহমান, আলী আশরাফ, বিল্লাল হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক পর্যায়ক্রমে মোঃ আসাদুর রহমান, মোঃ আল আমিন মুন্সি, সাদেকুর রহমান, মোঃ জালাল মিয়া, মোঃ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ মোস্তাক আহমদ, সোহেল সরকার, আনিছুজ্জামান, মল্লিকা সুলতানা, আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হেলাল আল নূর রনি, কোষাধ্যক্ষ মোঃ আলা উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ ইমন রাজা, সহ দপ্তর সম্পাদক সোহেল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী রুবেল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম নাহিদ, স্বাস্থ্য সেবা কর্মসূচি বিষয়ক সম্পাদক ডাঃ ফেরদৌস আলম, সহ-স্বাস্থ্য সেবা কর্মসূচি বিষয়ক সম্পাদক ডাঃ শাকিল মাহমুদ, শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সহ-শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার আমিন শান্ত, মহিলা সম্পাদক নাসরিন আক্তার পপি, ক্রীড়া সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন অপি, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম সামদানী, নির্বাহী সদস্য পর্যায়ক্রমে মোঃ আব্দুল্লাহ আল মামুন, এ.বি রাজিব, মোঃ মহিউদ্দিন, মোঃ জিলানী, মোঃ লালন, ফারুক আহম্মেদ, মোঃ শাকিল আহমেদ, মোঃ কাইয়ুম, মোঃ আলবি সরকার, মোঃ সিয়াম সরকার। আগামী ২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে বলে জানান।

নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া বলেন, জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় আমাদের আবেগ, ভালোবাসা ও শিকড়ের জায়গা। অ্যালামনাই এসোসিয়েশনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে এনে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম বাস্তবায়নে আমরা কাজ করবো।

সাধারণ সম্পাদক গাজী মো. শাহজালাল বলেন, “প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় বন্ধন সৃষ্টি এবং বিদ্যালয়ের উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে অ্যালামনাইকে একটি কার্যকর ও আদর্শ সংগঠনে পরিণত করা হবে।

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির সরকার বলেন, দেশ-বিদেশে অবস্থানরত জাহিদুলিয়ানদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সমন্বিতভাবে কাজ করবো। সকলের সহযোগিতায় এই সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে।

  • ব্রাহ্মণপাড়া