বুড়িচংয়ে হরিপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং পৌরসভার হরিপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

১৪ অক্টোবর বুধবার বিকাল ৪টায় উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। হরিপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ তাজুল ইসলাম মাস্টার অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন হরিপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য রাকিবুল ইসলাম, উত্তর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ইয়াসিন স্বপন, সাবেক ইউপি সদস্য মামুনুল হক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিনসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার পথ সুগম করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

  • বুড়িচং