হাজী সুরুজ মিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

গতকাল ৩০ নভেম্বর শনিবার বিকাল ৩টায় বুড়িচং উপজেলা দক্ষিণ হরিপুর মাঠে হাজী সুরুজ মিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী হাজী সুরুজ মিয়ার সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের বুড়িচং উপজেলার আহবায়ক ও বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলার সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম রমজান, জাতীয়তাবাদী যুবদলের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সদস্য মোঃ আরিফুল ইসলাম সুমন, হাজী মোঃ রফিকুল ইসলাম, হাজী আবদুল মতিন খান ও মোঃ তাজুল ইসলাম। উক্ত ফাইনাল খেলায় বুড়িচং ফুটবল একাদশ ২-১ গোলে হরিপুর ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়। মোঃ ইকবাল হোসেন ও মোঃ সোলেমান হোসেন বাপ্পী যৌথভাবে খেলাটি পরিচালনা করেন।

  • বুড়িচং