সরকারি বঙ্গবন্ধু কলেজের বার্ষিকী মিলাদ ও দোয়া মাহফিল

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে অবস্থিত (সরকারি বঙ্গবন্ধু কলেজ) এর ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল রবিবার সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সুলতান আহাম্মদ। শরীর চর্চা শিক্ষক অপু সারোয়ারের পরিচালনায় মহাগ্রন্থ আল ক্বোরআন থেকে তেলাওয়াত করেন এইচএসসি পরীক্ষার্থী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক অলক কুমার দাশ, মোনালিসা সুলতানা, সাবেক ইউপি সদস্য আবদুল লতিফ, মাওলানা আবদুল আউয়াল, সমাজ সেবক হুমায়ুন কবির, ইউপি সদস্য জাকির হোসেন, ওমর ফারুক, প্রভাষক দেলোয়ার হোসেন, মোঃ রুহুল আমীন, মো: আমিনুল হক মুন্না, সৈয়দ ইব্রাহীম হোসেন, মোসাঃ শিরিন আক্তার, সৌমেন চক্রবর্তী, প্রদর্শক মোঃ কামাল হোসেন, নাজমুল হক, আবদুর রশীদ, নজরুল ইসলাম, আলী আশ্রাফ, সাংবাদিক গাজী রুবেল প্রমুখ। পরীক্ষার্থীদের সফলতা ও সকলের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আবদুল আউয়াল। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমরা ভালভাবে লেখাপড়া করে নিজে প্রতিষ্ঠিত হয়ে পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করো। তোমাদের জন্য দোয়া রইলো। বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী সরকারি বঙ্গবন্ধু কলেজে লেখা পড়া করতে পেরে আমরা খুবই গর্বিত। দুই বছর প্রতিষ্ঠানে অধ্যয়নকালে শিক্ষক এবং সহপাঠীদের অনেক সহযোগিতা পেয়েছি। শিক্ষকরা অত্যন্ত যত্নসহকারে আমাদেরকে পাঠদান করিয়েছেন। শিক্ষকরা যে ভাবে আমাদেরকে দিক-নির্দেশনা দিয়েছেন আমরা সেই ভাবেই লেখাপড়া করেছি। আশা করছি এইচএসসি পরীক্ষাতে ভাল ফলাফল করে আমাদের প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখবো। পরে উপস্থিত সকলকে তাবারুক বিতরনের মাধ্যমে সভাপতির সম্মতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • ব্রাহ্মণপাড়া