কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন নিবাসী ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ এর পিতা হাজী মো. সুরুজ মিয়া (৩১ মার্চ) সোমবার সন্ধ্যা সারে ৬টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর। তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন হাজী মো. আমির হোসেন, হাজী জসিম উদ্দিন, আব্দুল জলিল মেম্বার, আনোয়ার হোসেন আনু সর্দার, এডভোকেট শাহজাহান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, আবু তাহের ডিলার, হুমায়ুন কবির, ওয়ালীউল্লাহ ফয়েজীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দরা। তার মৃত্যুতে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু শোক প্রকাশ করেছেন।