ব্রাহ্মণপাড়ায় প্রাইভেটকারে গাঁজা পাচারকালে ৩ মাদককারবারি গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাইভেটকার যোগে গাঁজা পাচারকালে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার ও একটি সাদা রঙের পুরাতন প্রাইভেটকার জব্দ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে প্রাইভেটকার থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, এসআই শিশির ঘোষের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাদা রংয়ের একটি পুরাতন প্রাইভেটকার আসতে দেখে দাঁড়ানোর সিগনাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে উক্ত প্রাইভেটকার থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- কুমিল্লা সদরের গোলাবাড়ী মীর বাড়ির সৈয়দ আক্তার হোসেনের ছেলে সৈয়দ তুহিন (২৫), বিষ্ণুপুর জাড় খন্ডল এলাকার মন্তু মিয়ার ছেলে আরিফুল ইসলাম ও শাহপুর গোলাবাড়ী এলাকার মো: জসিম উদ্দিনের ছেলে মো: সাফায়েত প্রকাশ সাফায়ত উল্লাহ্। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া