কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার তিন পলাতক আসামি, এক সিআর পরোয়ানাভুক্ত আসামি ও মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের দুই আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এসআই ডি.এম.এ মজিদ, এসআই মোহাম্মদ জালাল ও এএসআই লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পলাতক আসামি মো. মোবারক হোসেন প্রকাশ টেনশন মোবারক (২৯), মো. আবুল কালাম হাজারী (৪৭) ও মো. লোকমান হোসেন হাজারী (৪৫)কে গ্রেপ্তার করা হয়। অপর এক অভিযানে এএসআই রতন কুমার মল্লিক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি হোসনেয়ারা বেগমকে গ্রেপ্তার করেন। এ ছাড়া এসআই মো. রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য মো. অসীম মিয়া (২২) ও মো. তামিম (২১)কে আটক করেন। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ৬ আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।