ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৪ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নয়জনকে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই ডি.এম.এ মজিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মামুন (৪২)কে গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকার বাসিন্দা।
অপর অভিযানে এএসআই মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. হক আলী রাসেল (৪২)কে গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার ডগ্রাপাড়া এলাকার বাসিন্দা।
এ ছাড়া এসআই মো. শামীম হোসেন, এসআই রুপম কুমার সরকার, এএসআই মোহাম্মদ শরীফুল ইসলাম, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই মো. ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে আরও নয়জনকে আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণপাড়ার রামনগরের মো. আবুল কালাম আজাদ (৩৫), সাহেবাবাদের মো. সজিব (১৯), সোনারগাঁওয়ের ধলদার মো. পলাশ (৩৪), ভৈরবদীর মো. আবু বকর ছিদ্দিক (৩৫), মুক্তিমপুরের মো. আল আমিন (৩৭), ব্রাহ্মণপাড়ার টাটেরার সিয়াম সরকার (১৯), ব্রাহ্মণপাড়া সদরের মো. কাইমুল ইসলাম ফাহিম (১৯), দধিখোলার মো. কাজল মিয়া (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারুওরার মো. সাইফুল ইসলাম (২৬)।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া