কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দীর্ঘভূমি আল ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে বøাড গ্রæপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি পশ্চিম পাড়ায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আমির হোসেন মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব প্রাক্তন স্কুল শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিত্ব ওমর সানী, সাংবাদিক আতাউর রহমান প্রমুখ। বøাড গ্রæপিং করতে আসা হুমাইরা জান্নাত নামের ৯ বছর বয়সী শিশু বলেন, আমি আমার রক্তের গ্রæপ জানতাম না। তবে আজকে এখানে এসে পরীক্ষার মাধ্যমে আমার রক্তের গ্রæপ জানতে পেরেছি। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। সংগঠনটির সভাপতি মো. আমির হোসেন মাস্টার বলেন, প্রতিটি মানুষ তার রক্তের গ্রæপ জানা জরুরি। অনেক নিম্নশ্রেণীর মানুষ টাকার ও সহজলভ্যতার অভাবে নিজেদের রক্তের গ্রæপ জানেন না, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। বিশিষ্ট ব্যক্তিত্ব ওমর সানী বলেন, এ ধরনের মানবসেবামূলক কর্মসূচি সমাজ পরিবর্তনের একটি অংশ। এভাবে সমাজের সচেতন মানুষগুলো এগিয়ে এলে সাধারণ মানুষজন উপকৃত হবে এবং এভাবেই আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন স্পষ্ট হয়ে উঠবে।