ব্রাহ্মণপাড়ার নাগাইশ মডার্ন স্কুলের শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ মডার্ন স্কুলের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও সপ্ন দ্রষ্টা মরহুম ডাঃ রুকুন উদ্দিনের স্মরণে দোয়া এবং শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নাগাইশ মডার্ন স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান সবুজ।
স্কুলের সহকারী শিক্ষক মাওলানা শফিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হুসাইন, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস ভূইয়া, নাগাইশ মডার্ন স্কুলে সিনিয়র সহকারী শিক্ষক নাঈম ইসলাম, সহকারী শিক্ষক ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক পর্যায়ক্রমে সাদেকুর রহমান সরকার, সোহেল ইসলাম, সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন, নাহিদ ইসলাম(সুজন) প্রমূখ।
ফলাফল প্রকাশের পর ১ম,২য় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে পুরষ্কার তুলে দেন অতিথিরা।আলোচনা সভার পূর্বে অত্র স্কুলের সপ্ন দ্রষ্টা ও পল্লী চিকিৎসক মরহুম ডাঃ রুকুন উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হুসাইন।

  • ব্রাহ্মণপাড়া