কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাব এর সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ। আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে কলেজের প্রভাষক মোঃ আবু সাঈদের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ মহসিন কবির সরকার৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক সভাপতি ও দাতা সদস্য মাহবুব হোসেন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভূঁইয়া, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, মাজহারুল ইসলাম ভূঁইয়া সহ-সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি, এনামুল হক সরকার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ আব্দুল মতিন ভূঁইয়া সদস্য উপজেলা বিএনপি, মোঃ আখতার হোসেন ভূঁইয়া প্রধান শিক্ষক জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয়, মাওলানা আব্দুর রশিদ জাবের পূর্ব চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ইউপি সদস্য আহসান হাবীব সোহাগ ভূঁইয়া, ইউপি সদস্য আবু কালাম হাজারী, ইউপি সদস্য মনতাজ, দিদার উল আলম ভুইয়া আহবায়ক ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদল, সাংবাদিক সাইফুল ইসলাম ভূঁইয়া প্রতিষ্ঠাতা সভাপতি বুড়িচং ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সমাজসেবক সিরাজুল আজম ভূঁইয়া, মোঃ আব্দুল কাদের ভূঁইয়া, মো আবুল কাশেম৷ এসময় কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ আলোচনা সভায় বক্তারা কলেজের শিক্ষার মানোন্নয়ে বিস্তারিত আলোচনা করেন৷ সবশেষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।