ব্রাহ্মণপাড়ায় ভাবির ওড়না পেঁচিয়ে দেবরের আত্মহত্যা

লেখক: Sohel Islam
প্রকাশ: ৩ years ago

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে ভাবির ওড়না পেঁচিয়ে দেবর ইয়াসিন সরকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খাঁন চৌধূরী বিশ^ বিদ্যালয়ের ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ৬জুন মধ্যরাতে উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই ৮নং ওয়ার্ড এলাকার ওহাব আলী বাড়ীর আবদুল কুদ্দুসের ছেলে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খাঁন চৌধূরী বিশ^বিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ছাত্র ইয়াসিন সরকার ঘরের তীরের সাথে ভাবির ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ইয়াছিন সরকারের মা নাজমা বেগম বলেন, আমার ছেলে পড়ালেখার পাশাপাশি গ্রামের বাজারে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে চালাইতো। বেশ কিছু দিন ধরে সে রাতে ঘুমের ওষুধ সেবন করতো। গতকাল রাতে আমার ছোট ছেলের ডাকাডাকি শুনে ইয়াসিনের রুমের দরজার ফাঁক দিয়ে দেখি ইয়াসিন ঘরের তীরে সঙ্গে ঝুলে আছে। আমার আত্মচিৎকারে আমার স্বামীসহ ছেলে বউরা ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান,লাশের সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া