কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে জিআর সাজাপ্রাপ্ত এক আসামি এবং মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) মোঃ নুর আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মানরা দক্ষিণপাড়া আলীম মেম্বার বাড়ি মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ নুরুল ইসলাম ওরফে নুরু (৫০)কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে এসআই (নিঃ) মোঃ মাহতাব হোসাইনের পরিচালিত অভিযানে মাধবপুর (মিয়া বাড়ি) এলাকার বাসিন্দা মৃত মোঃ সাফু মিয়ার ছেলে মোঃ আসাদুল ইসলাম (২৭)কে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।